আর্ন্তজাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের অন্যতম শ্রেষ্ঠ জেলা লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও গাউছিয়া কমিটি বাংলাদেশ রহমান নগর শাখার যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম উদযাপন ও মরহুম আলহাজ¦ মোহাম্মদ একরামুল হক সাহেবের স্মরণ সভা উপলক্ষে লায়ন্সের যৌথ চিকিৎসা সেবা ক্যাম্পে সেবা পেল ৫০০ শতাধিক মানুষ । লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও গাউছিয়া কমিটি রহমান নগর শাখার আয়োজনে বিনামূল্যে খতনা,চক্ষু শিবির,রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস টেস্ট ক্যাম্প ২৫ আগষ্ঠ,২০২৬ রহমান নগর মসজিদ এ নুর কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় । এই চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা গর্ভনর লায়ন এস এম শামসুদ্দিন এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের লায়ন্স কোয়েস্ট চেয়ারপার্সন লায়ন ডাঃ আবদুল্লাহ আল হারুন এমজেএফ ।আরো উপস্থিত ছিলেন রহমান নগর মসজিদে নুর এর খতিব আল্লামা সেকান্দর হোসেন আলকাদেরী,লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সহ সভাপতি লায়ন মোঃ তারেকুল আলম,লায়ন মোঃ আবু রায়হান চৌধুরী, সেক্রেটারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ মুরাদুল হক ,জয়েন্ট ট্রেজারার লায়ন আবু হানিফ লিটন, লায়ন সৈয়দ শফিউল আজম নিণয়, লায়ন্স হাসপাতালের ক্য্পা অর্গানাইজার জসিমউদ্দিন সবুজ, লিও ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ মিনহাজ উদ্দিন মাহমুদ, সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লিও ওমর হায়দার,প্রাক্তন প্রেসিডেন্ট লিও সিরাজুল ইসলাম রিপন, ভাইস প্রেসিডেন্ট লিও আল ফয়সাল, জয়েন্ট সেক্রেটারী লিও আশফারিয়া বক্কও, জয়েন্ট ট্রেজারার লিও সাকিব জিসান রণিক,সিস্টার কোঅর্ডিনেটর লিও মারিয়া, ব্লাড এন্ড ডায়াবেটিস কোঅর্ডিনেটর লিও মরিয়ম,লিও সদস্য লিও সাফা,রহমান নগর গাউছিয়া কমিটি তৌছিফ রেজা মিশকাত,হোমায়ুন কবির রাব্বি । এই সমন্বিত চিকিৎসা সেবা ও খতনা ক্যাম্পের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ মুরাদুল হক । ডাঃ শুভ চক্রবর্তী ও ডাঃ সায়মুন নাহারের নেতৃত্বে প্রায় শতাধিক মানুষকে চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান, কোয়ান্টাম খতনা সেন্টারের তত্তাবধানে ২০ জনের বিনামূল্যে সুন্নাতে খতনা , লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির লিওদের তত্তাবধানে ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ১০০ জনের অধিক লোকেকে বিনামূল্যে ডায়াবেটিস টেস্ট করানো হয় এই সমন্বিত মেডিকেল ক্যাম্পে । এছাড়াও পলিথিন বিরোধীী প্রচারণা করা হয় ।



