শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েপ্যারোলে মুক্তির পর ঢাকায় রওনা দীপু মনির

প্যারোলে মুক্তির পর ঢাকায় রওনা দীপু মনির

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তায় মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।কারাগার থেকে দীপু মনিকে রাজধানীর কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হচ্ছে। সেখানে স্বামীর মরদেহ দেখবেন তিনি।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানিয়েছেন, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীপু মনির প্যারোলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় শেষ হলে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।

এর আগে বুধবার দীপু মনির মেয়ে তানী দীপাবলি ও তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম প্যারোলে মুক্তির আবেদন করেন। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আবেদনটি অনুমোদন করেন। আইনজীবী জানান, চার দিনের প্যারোল চাওয়া হলেও কারাবিধি অনুযায়ী ১২ ঘণ্টার জন্য তা মঞ্জুর করা হয়েছে। বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় মুন্সিগঞ্জ কারাগারে বন্দী রয়েছেন দীপু মনি।

এদিকে তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন

সর্বশেষ