রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আইসিএমএবিতে পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চাকেন্দ্রের উদ্বোধন

আইসিএমএবিতে পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চাকেন্দ্রের উদ্বোধন

বাংলাদেশে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) চর্চা, টেকসইনেতৃত্ব এবং দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমকে আরও এগিয়ে নিতেইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ইএসজি সেন্টার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি ভবনে এ কেন্দ্রের উদ্বোধন করেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট জনাব মো. কাউসার আলম এফসিএমএ। এ সময় আইসিএমএবি’র এসডিজি ও ইএসজি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিনএফসিএমএ, সাবেক প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সেলিম এফসিএমএ, কমিটির সদস্য এবং আইসিএমএবি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পেশাজীবী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি একটিবিশেষায়িত ও প্রথম ধরনের ইএসজি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন এ কেন্দ্র পরিবেশ, সামাজিক ও সুশাসন বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা, কারিগরি নির্দেশনা, জ্ঞান উন্নয়ন, পেশাগত সংলাপ এবংবিভিন্ন অংশীজনের সঙ্গে সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ইএসজি সেন্টারের মাধ্যমে ব্যবস্থাপনা হিসাববিদদের পরিবেশ, জলবায়ু ঝুঁকি, টেকসই প্রতিবেদন প্রণয়ন, সুশাসন, দায়িত্বশীলবিনিয়োগ এবং টেকসই ব্যবসায়িক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের ব্যবসা ও অর্থনীতিতে টেকসই ও দায়িত্বশীল চর্চা জোরদারে পেশাজীবীদেরআরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

আইসিএমএবি’র সংশ্লিষ্টরা মনে করেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিকবাস্তবতায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি, সামাজিক দায়বদ্ধতাএবং সুশাসনের বিষয়গুলো ব্যবসা ও অর্থনীতির জন্য ক্রমেইগুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে ইএসজি বিষয়ে দক্ষ পেশাজীবীতৈরি এবং প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আইসিএমএবি আশা করছে, নীলক্ষেতে আইসিএমএবি ভবনেপ্রতিষ্ঠিত ইএসজি সেন্টার ভবিষ্যতে জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন, পেশাগত উৎকর্ষ, গবেষণা ও জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণপ্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি বাংলাদেশের টেকসই, প্রতিযোগিতামূলক ও দায়িত্বশীল অর্থনীতি গঠনে এ কেন্দ্র কার্যকরঅবদান রাখবে।

আরও পড়ুন

সর্বশেষ