বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসাতক্ষীরা-১ আসনের সাবেক সাবেক এমপি নজরুল গ্রেফতার

সাতক্ষীরা-১ আসনের সাবেক সাবেক এমপি নজরুল গ্রেফতার

সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায়। অভিযানে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নজরুল ইসলাম গ্রেফতার হন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ