শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার: মন্ত্রী

সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার: মন্ত্রী

সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর মাধ্যমে সরকার জ্বালানি আমদানির চাপ কমাতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (৬ জুলাই) ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার। বিগত দিনের দায়দেনা পরিশোধেও এটিই একমাত্র পথ। তবে এই পথে বেশি দামে বিদ্যুৎ কিনে বা উৎপাদন করে ভোক্তার কাঁধে বোঝা চাপানো যাবে না।

বর্তমানে ৮০ শতাংশ বিদ্যুৎ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে জানিয়ে তিনি বলেন, পুরোনো চুক্তি অনুযায়ী তাদের কাছ থেকে উচ্চ দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। তাদের পাওনা পরিশোধ না করলে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে বাধ্য হয়ে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে।

এসময় ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে বিনিয়োগ ও উৎপাদন লক্ষ্য স্পষ্ট করা হলেও, অনিশ্চিত ভোক্তা স্বার্থ। তাই এটি চূড়ান্ত করার আগে সাশ্রয়ী মূল্য কাঠামো, আইনি প্রতিকার, বিইআরসির স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করতে হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে শতভাগ বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ