শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

পবিত্র ঈদের ছুটি শেষে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক শুরু হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

এর আগে গত ১৫ মার্চ স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের এই বিশেষ কমিটি গঠন করা হয়। সংসদের কার্যক্রমের জন্য কমিটিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের দিন আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। নিয়ম অনুযায়ী, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ