শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে৫০০ অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী...

৫০০ অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এর পক্ষ থেকে অত্র আসনের ৫০০ অসচ্ছল পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুলের পার্শ্ববর্তী গজনবী রোডে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ বছর লক্ষ্যমাত্রা ১০০০ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। রাষ্ট্রীয় সেই গুরুদায়িত্ব পালনের পাশাপাশি আমার নির্বাচনি এলাকার প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার অন্যতম অগ্রাধিকার। আপনাদের সেবা করার যে আমানত আপনারা আমাকে দিয়েছেন, আমি তা আজীবন বজায় রাখতে চাই।”
ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি আরও বলেন, “আজ আমি আপনাদের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছি, কিন্তু আমার স্বপ্ন এমন একটি বাংলাদেশ গড়া যেখানে সাধারণ মানুষকে আর লাইনে দাঁড়িয়ে সহায়তা নিতে হবে না। আমরা প্রতিটি পরিবারকে স্বাবলম্বী হিসেবে দেখতে চাই, যেন উৎসবের আনন্দ সবাই নিজের সামর্থ্যেই উদযাপন করতে পারেন।”

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সহধর্মিণী সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপহার বিতরণ শেষে প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।

আরও পড়ুন

সর্বশেষ