শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

পবিত্র রমজান মাস উপলক্ষে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)। গত ১৬ মার্চ (সোমবার) ফাউন্ডেশনের উদ্যোগে উখিয়ার বালুখালী ১০ ক্যাম্পে বসবাসরত অসহায় পরিবারের মাঝে ৪০০টি রমজান ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।

প্রতিটি খাদ্য প্যাকেজে ছিল চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা রমজান মাসে একটি পরিবারের ইফতার ও সেহরির চাহিদা পূরণে সহায়ক হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতা থেকে রমজান মাসে অসহায় ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
RRRC মহোদয়ের অনুমোদনক্রমে ক্যাম্প ১০ এর CIC মোহাম্মদ আরাফাতুল ইসলাম মহোদয়ের উপস্থিতিতে ও সার্বিক সহযোগিতায় আশ ফাউন্ডেশনের উপহার তালিকাভুক্ত ৪ শত পরিবারের হাতে হাতে তুলে দেয়া হয়েছে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।
এছাড়া গত ১১ মার্চ (বুধবার) আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন বিভাগে প্রায় ১০ হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ