শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়মার্কিন দূতের সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি

মার্কিন দূতের সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন ভবনের ১২টার দিকে সিইসির দপ্তরে বৈঠক শুরু হয়। এতে ইসি সচিব আখতার আহমেদও অংশ নিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ উপস্থিত আছেন। সংসদ নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে তারা সিইসির সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে। ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ