রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়রমজানকে সামনে রেখে ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

রমজানকে সামনে রেখে ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

রমজানকে সামনে রেখে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ৭১ কোটি টাকা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল প্যাকেজের ১০টি লটে (৫০ কেজির বস্তায়) ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

ঢাকার কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৭০ কোটি ৯৬ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৭০ টাকা ৯৬ পয়সা। সভায় মসুর ডাল ছাড়াও সয়াবিন তেল ও সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

আরও পড়ুন

সর্বশেষ