ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদ বলেছেন, বর্তমানে দেশে গণতন্ত্র বলতে কিছু নেই। দেশে গণতন্ত্র থাকলে বর্তমান প্রধানমন্ত্রীকে ভোট জালিয়াতির কেলেঙ্কারির দায়ভার বহন করতে হত না।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (জ্যাব) আয়োজিত ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তথাকথিত নির্বাচনে জনগণ ভোট দিয়েছে মাত্র ৫ শতাংশ। এই ভোটকে জালিয়াতি করে সরকার ৪০ শতাংশ দেখিয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে সরকার জনগণের সাথে তামাশা করেছে বলেও মন্তব্য করেন তিনি।




