শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজামায়াত আমিরের আগামী ৬ দিন নির্বাচনী কর্মসূচি

জামায়াত আমিরের আগামী ৬ দিন নির্বাচনী কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে আগামীকাল। এ উপলক্ষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে দলের নির্বাচনী প্রচার কার্যক্রমের সূচনা করবেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে, আগামী ২২ জানুয়ারি ঢাকা মহানগরের ১২, ১৪ ও ১৫ নম্বর আসনে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেবেন জামায়াতের আমির।

২৩ জানুয়ারি সকাল ১১টায় পঞ্চগড়ে জনসভা করবেন তিনি। এরপর দুপুর ২টায় দিনাজপুর, বিকেল ৪টায় ঠাকুরগাঁও এবং সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুরে ধারাবাহিক জনসভায় অংশ নেবেন। ওইদিন রাত রংপুর শহরেই অবস্থান করবেন ডা. শফিকুর রহমান।

২৪ জানুয়ারি সকাল ৭টায় শহীদ আবু সাঈদের কবরস্থান জিয়ারত শেষে সকাল ১০টায় গাইবান্ধায় জনসভা করবেন। পরে দুপুর ১২টায় বগুড়া, বিকেল ৪টায় সিরাজগঞ্জ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষে ঢাকায় ফিরে আসবেন তিনি।

২৫ জানুয়ারি তিনটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জামায়াতের আমির। একই দিনে ঢাকা মহানগর দক্ষিণের ৫, ৬ ও ৭ নম্বর আসনে জনসভায় অংশ নেবেন তিনি।

২৬ জানুয়ারি সকাল ১০টায় কুষ্টিয়া, দুপুর ১২টায় মেহেরপুর, বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহে জনসভা করবেন ডা. শফিকুর রহমান।

২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় যশোরে জনসভা দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা, বিকেল সাড়ে ৩টায় খুলনা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে জনসভায় অংশ নেবেন। বাগেরহাটের সমাবেশ শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

আরও পড়ুন

সর্বশেষ