শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচলমান বাণিজ্যিক সংকট উত্তরণ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে করণীয় শীর্ষক...

চলমান বাণিজ্যিক সংকট উত্তরণ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে করণীয় শীর্ষক “মতবিনিময় সভা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন এর উদ্যোগে “চলমান বাণিজ্যিক সংকট উত্তরণ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে করণীয় শীর্ষক “মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -০৯ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।

খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন এর সভাপতি আবদুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, ইসমাঈল বালি, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন কার্যনির্বাহী সদস্য এস.এম. সেলিম, সিনিয়র সহ-সভাপতি আহমদ রশীদ আমু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরী।

বক্তব্য রাখেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক রেজাউল করিম আজাদ, মীর মো. সাজ্জাদ উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদুল আলম, দপ্তর সম্পাদক মো.আকবর আলী, কার্যনির্বাহী সদস্য আশুতোষ মহাজন, এস. এম. সেলিম, মো. রাশেদ আলী, হাজী আবুল কাশেম, পরিতোষ দে, সৈয়দ সাব্বির আহমেদ, জাবেদ ইকবাল, মীর মো. আহসান উল্লাহ রাসেল, সালাউদ্দীন আহমেদ, শাহেদুল ইসলাম, জহির উদ্দিন, মো. মামুন,নিজাম উদ্দিন, সাব্বির সোলায়মান চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী, হাজী মো: বেলাল হোসেন প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ