চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। ঋণ খেলাপি হওয়ার অভিযোগে তার মনোনয়ন স্থগিত করা হয়।
৪ জানুয়ারি সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এ ঘোষণা দেন।
রিটার্নিং অফিস সূত্র জানা যায়, প্রার্থীর ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য নিয়ে অস্পষ্টতা ও জটিলতা দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। জসিম উদ্দিন আহমেদ জসিমের ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করে আজ বিকেল ৪টায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এবং চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।




