শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। রবিবার, ৪ জানুয়ারি বিকেল ৫টায় গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

গত বৃহস্পতিবার, ১ জানুয়ারি রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ইসমাইল জবিউল্লাহ। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন ও জনাব সালেহ শিবলী।

আরও পড়ুন

সর্বশেষ