শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবদুস সালাম বলেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে। বাংলাদেশ যখন সংকটে পড়েছে তখনই জিয়া পরিবার সামনে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। স্বৈরাচার পাথরের মতো বসে পড়েছিল। আজ সেই স্বৈরাচার বিদায় হয়েছে। এখন পর্যন্ত গণতন্ত্র আমরা ফিরে পাইনি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করা হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার সেই দায়িত্ব পালন করবে।

এদিকে বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর তার মনোনয়নপত্রটি পরীক্ষা করে এই সিদ্ধান্ত দেন।

একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ