ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জনগণের গণতান্ত্রিক দাবির বিপরীতে ক্ষমতাকে প্রলম্বিত করার নীল নকশার নির্বাচন করা হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচনে ৫ থেকে ৭% এর মতো ভোট পরেছে। অথচ আজ্ঞাবহ নির্বাচন কমিশন দেখিয়েছে ৪০%। এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম ফের শুরু হয়েছে। এই সংগ্রামে ব্যর্থতার কোনও ইতিহাস নেই। তাই আমাদের বিজয় অবশ্যম্ভাবী।
তিনি বলেন, সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে রাষ্ট্রকে অকার্যকর করা হয়েছে। ক্ষমতাকে প্রলম্ভিত করা হয়েছে। আমরা ক্ষমা, মহত্ব, উদারতা, সংযম, যুক্তিবাদিতা ও সমঝোতার জন্য বার বার আহ্বান জানিয়েছি।
প্রমাণ হয়েছে, দেশে বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। এঅবস্থায় আমরা জনগণকে অভিনন্দন জানাই। আনুষ্ঠানিকভাবে জনগণকে অভিনন্দন জানাতে সারাদেশে ২০ শে জানুয়ারি গণসমাবেশ ও শোভাযাত্রা। ঢাকার সহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করা হবে। আর ২৯ শে জানুয়ারি সারাদেশে বিক্ষোভ দিবস পালিত হবে।




