শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াদা করেছি: সিইসি

সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াদা করেছি: সিইসি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের দিকে এগোতে চায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটি সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে চাই।

সিইসি বলেন, ‘আমাদের এজেন্ডা একটাই—একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব, এবং এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি পর্যবেক্ষক সংস্থাগুলোকে ভোটের মাঠের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

এছাড়া দুটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি সিইসি বলেন, ‘যারা নতুন পর্যবেক্ষক সংস্থা, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেওয়া হবে, তারা যেন রাজনীতি ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন’, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পর্যবেক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের চোখ দিয়েও আমরা এই নির্বাচনটাকে দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের নির্বাচনের দেখাটাও সঠিক হবে না। আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে, ওরা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন না করে আমাদের কাছে ভুল মেসেজ আসবে। ওরা যদি ঠিকমতো পারফর্ম না করে, এজন্য এদেরকে গ্রুপ করা আপনাদের দায়িত্ব। এদেরকে প্রপার লজিস্টিক সাপোর্ট দেওয়া আপনাদের দায়িত্ব। অ্যাকাউন্টেবিলিটি সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন।

আরও পড়ুন

সর্বশেষ