শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সোম-মঙ্গল অবরোধ স্থগিত

সোম-মঙ্গল অবরোধ স্থগিত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি সোম ও মঙ্গলবারের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার রাতে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

ফখরুল বলেন, রোববার ১২ জানুয়ারি সকাল ৬টা থেকে ১৩ জানুয়ারি সোমবার সকাল ৬টা পর্যন্ত ১৮ দলের ঘোষিত অবরোধ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে।

তবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সোমবার সকাল ছয়টা বুধবার সকাল ছয়টা পর্যন্ত অবরোধ স্থগিত থাকবে। বুধবার ভোর ছয়টা পরবর্তী ঘোষণা দেওয়া না পর্যন্ত অবরোধ কর্মসূচি আবারও অব্যাহত থাকবে।’ বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল এ ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে। তবে গত বৃহস্পতিবার বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং মুখপাত্র ওসমান ফারুক শুক্র ও শনিবারের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করেছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ