শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়দশ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড : ডিএমপি

দশ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড : ডিএমপি

গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তালেবুর রহমান বলেন, গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসে রাজধানীতে ১৮টি হত্যাকাণ্ড হয়েছে। পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারসহ নানা করণে এসব হত্যাকাণ্ড ঘটেছে । বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বেশিরভাগ ঘটনায় দোষীদের আমরা দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতেও সক্ষম হয়েছি।

তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে। এখনও এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ