শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েদেশে ফিরে আটক মানিকগঞ্জে আ.লীগ নেত্রী জেসমিন আটক

দেশে ফিরে আটক মানিকগঞ্জে আ.লীগ নেত্রী জেসমিন আটক

মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর মানিকগঞ্জ পৌরসভার পরিষদ ভেঙে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, মানিকগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর জেসমিন আক্তারকে রাজনৈতিক মামলায় আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ