শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননওফেলের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ

নওফেলের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ

গোপন মিটিংয়ের খবরে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। চট্টগ্রাম মহানগরের ২ নম্বর গেইট এলাকার চশমাহিলে এ অভিযান চালায় পাচঁলাইশ থানা পুলিশ।

বুধবার, ১২ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান শুরু হয়। বাড়ি থেকে ৬ জনের আটক করা হয়েছে বলে জানা গেছে। অভিযান চলমান রয়েছে।

আগামীকাল ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘিরে গোপন বৈঠকের খবরে এ অভিযান চালানো হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্র।

আরও পড়ুন

সর্বশেষ