শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েপদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নির্বাচনে অংশের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব।

এদিকে, তত্ত্বাবধায়ক সরকারের রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ