বগুড়া জেলা এনসিপির নেতা শওকত ইমরান বলেন, আজকের প্রোগ্রাম পূর্বনির্ধারিত ছিল। বিকেল ৩টায় সারজিস আলম জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে সমন্বয় সভায় যোগ দিতে জেলা পরিষদ মিলনায়তনে আসেন। ঠিক সভা শুরু হওয়ার আগমুহূর্তেই হামলা চালানো হয়। এখনো আমরা দুর্বৃত্তদের শনাক্ত করতে পারিনি।
এ বিষয়ে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, আমরা মনে করি এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগামীর বাংলাদেশ ও জনগণ একটা অস্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার ও প্রশাসনকে সতর্ক হওয়ার আহ্বান করছি। এখানে যারা জড়িত তাদের মুখোশ, পরিচয় উন্মোচন করতে হবে। তাদের বিচারের আওতায় আনতে হবে।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির জানান, পুলিশের একাধিক দল তদন্তে কাজ করছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।




