শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে সাবেক মন্ত্রী জাবেদ, ওয়াসিকাসহ ১৩৮ জনের...

জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে সাবেক মন্ত্রী জাবেদ, ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আনোয়ারায় ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১৩৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন।

শনিবার, ১৮ অক্টোবর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। ওসি বলেন, ‘বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাত পৌনে ৯টায় আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাতে লাঠি, ইটপাটকেল, দা ও রড নিয়ে মিছিল করেন। ওই সময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন এবং বাজার এলাকার আশপাশে ঘোরাফেরা করেন।

খবর পেয়ে পুলিশ রাত ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে আব্দুল কাদের, আব্দুল খালেক ও মো. আরিফ নামে তিনজনকে আটক করা হয়। সেখান থেকে ২০টি কাঠের লাঠি, ১০টি ইটের খোয়া, ২টি দেশি দা এবং ৮টি লোহার রড জব্দ করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, মামলায় ৬৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন- আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২), রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম ওরফে পি.এস সায়েম (৩৮), এম এ কাইয়ুম শাহ (৪৭), রেজাউল করিম অনিস (৪৩), অসীম কুমার দেব (৪৮), আমিন শরীফ (৫০), মাস্টার মো. ইদ্রিচ (৬০), ইয়াছিন হিরু (৫০), কাজী মোজাম্মেল হক (৫৮), মহসিন আলম (৪২), নজরুল ইসলাম (৪০), বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ (৪৫), রাশেদ নেওয়াজ ছুট্ট মেম্বার (৫২), শিহাবুজ্জামান ওরফে সিহাব উদ্দিন (৩৫), জাফর উদ্দিন চৌধুরী ওরফে ভিপি জাফর (৬০), ছগির আহমদ আজাদ (৫২), শাহাজাদা এস এম মহিউদ্দিন (৫৫), ইমরান হোসেন বাবু ওরফে পিএস বাবু (৩৮), জসিম উদ্দিন আমজাদি (৫৫), এম এ হান্নান চৌধুরী মঞ্জু (৬৫), অজিজুল হক চৌধুরী নসু (৫৫), মহিলা মেম্বার সাজিয়া সুলতানা (৪০), রনি বল (৩৬) প্রমুখ। ওসি আরও বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

সর্বশেষ