শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ অক্টোবর) মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্র জানায়, মাহী বদরুদ্দোজা চৌধুরী তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান করেছেন। একই সঙ্গে তিনি ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজের ভোগ-দখলে রেখেছেন।

উক্ত সম্পদের মধ্যে দুর্নীতির মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থের প্রকৃতি গোপন বা ছদ্মাবৃত্ত করার অসৎ উদ্দেশ্যে মাহী বদরুদ্দোজা ৬৮ একর জমির (মূল্য ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা) বায়না অর্থ পরিশোধপূর্বক নিজ নামে বায়না দলিল সম্পাদন করেন। পরে জমিটি তার মালিকানাধীন প্রতিষ্ঠান এভালন এস্টেট লিমিটেডের নামে ক্রয়পূর্বক ওই অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ পাওয়ায় মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।

মাহী বি চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। ২০০১ সালে বিএনপির শাসনামলে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০০২ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর শূন্য মুন্সিগঞ্জ-১ আসনে উপনির্বাচনে এমপি নির্বাচিত হন মাহী বি চৌধুরী। ২০১৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে আবারও মুন্সিগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন

সর্বশেষ