শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

একইসাথে এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে শেল কোম্পানি দেখিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগও আমলে নিয়েছে সংস্থাটি।
 
দুদকের ব্যাংক শাখা শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অনুসন্ধান করবে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে দুদকে বিস্তর অভিযোগ জমা পড়ে।
 
অভিযোগে বলা হয়, চট্টগ্রামের এই ব্যবসায়ী ও তার পরিবারের ১৪৬টি ব্যাংক হিসাবে ৮ হাজার কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। অভিযোগ পাওয়ার পর দুদকের মহাপরিচালক তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখার কথাও জানায়।
আরও পড়ুন

সর্বশেষ