শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েউদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হবার ঘটনায় সারাদেশের সঙ্গে জেলাটির রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজারে ট্রেনের লাইন থেকে উল্টে গিয়ে এ ঘটনা ঘটে। সিলেট রেলওয়ে থানার ওসি আবুল কুদ্দুস গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে উদয়ন-পাহাড়িকা এক্সপ্রেস মোগলাবাজারে লাইনচ্যুত হয়েছে। ট্রেন উদ্ধারে কাজ চলমান রয়েছে। দ্রুত সারাদেশের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

আরও পড়ুন

সর্বশেষ