ঢাকায় পারস হেলথ (গুরগাঁও, ভারত), টিওএবি এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা ফ্যাসিলিটেটরদের সাথে স্বাস্থ্য আলোচনা এবং জ্ঞান ভাগাভাগি অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর ঢাকার গুলশান ক্লাবে ভারতের গুরগাঁওয়ের পারাস হেলথ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিওএবি) এবং গ্লোবাল গেটওয়েজ ইন্টারন্যাশনাল লিমিটেড (জিজিআইএল) এর সহযোগিতায় হেলথ টক ও নলেজ শেয়ারিং এর আয়োজন করা হয়েছিল।
এতে প্রধান অতিথি হিসেবে টোয়াব এর সভাপতি মোঃ রাফেউজ্জামান এবং সম্মানিত অতিথি হিসেবে টোয়াব-এর প্রাক্তন সভাপতি শিবলুল আজম কোরেশির উপস্থিতি ছিলেন। পারস হেলথ, গুরগাঁও এর পক্ষে উপস্থিত ছিলেন,
ডাঃ ইন্দু বানসাল আগরওয়াল, গ্রুপ ডিরেক্টর এবং রেডিয়েশন অনকোলজি, ডাঃ গৌরব দীক্ষিত, সহযোগী পরিচালক, হেমাটো-অনকোলজি এবং অস্থি মজ্জা। এছাড়া ও গ্লোবাল গেটওয়েজ চেয়ারম্যান ফিরোজুল ইসলাম এর সভাপতিত্বে এবং সিইও নিশাত ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টোয়াব এর ডিরেক্টর মিডিয়া এন্ড পাবলিক রিলেশন’স মোহাম্মদ ইউনুছসহ মেডিকেল ট্যুরিজম এর সাথে সম্পৃক্ত ট্যুর অপারেটরগণ। অনুষ্ঠানে ক্যান্সার এবং রক্ত রোগী সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন পারাস থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।




