রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শিবির সমর্থিত প্যানেলের দোয়া ও মোনাজাত

রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শিবির সমর্থিত প্যানেলের দোয়া ও মোনাজাত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়লাভ করা ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পুরো প্যানেলের সদস্যরা রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়াও মোনাজাত করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদসহ পুরো প্যানেলের সদস্যরা রায়েরবাজার যান। পরে সেখানে তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদেই বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ