শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিয়ে ভিত্তিহীন সংবাদ নিয়ে প্রতিবাদ এস আলম গ্রুপের

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিয়ে ভিত্তিহীন সংবাদ নিয়ে প্রতিবাদ এস আলম গ্রুপের

‘বিদেশি নিরীক্ষা প্রতিবেদনে ভয়াবহ চিত্র: লুটেরা এস আলমেই শেষ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক’ গত ১ সেপ্টেম্বর এই শিরোনামে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পসংস্থা এস আলম গ্রুপ।

এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এস আলম গ্রুপ উল্লেখ করে, ওই সংবাদপত্রটি বিদেশি অডিট ফার্মের মিথ্যা তথ্যসম্বলিত প্রতিবেদনের বরাত দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বার্থান্বেষী ও কুচক্রী মহলের প্ররোচনায় পূর্ববৎ এস আলম গ্রুপকে তহবিল তছরুপকারী হিসেবে চিহ্নিত ও জনসমক্ষে হেয় প্রতিপন্ন করতেই সংবাদটি প্রকাশ-প্রচার করেছে।

প্রকৃতপক্ষে, এস আলম গ্রুপ দীর্ঘ চার দশকের অধিক সময় ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে, যার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

এস আলম গ্রুপের ব্যবসায়িক প্রতিদ্বন্ধী ও স্বার্থান্বেষী মহলের বশীভূত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যসহ সংশ্লিষ্ট প্রভাবশালী কর্মকর্তা ও তাদের সুবিধাভোগীদের সুরক্ষা দেওয়ার অপকৌশল হিসাবে শ্রীলংকা-ভিত্তিক বশীভূত নিরিক্ষাপ্রতিষ্ঠান দ্বারা অসত্য তথ্যসম্বলিত একটি কাগজাত নিরীক্ষা প্রতিবেদন হাসিলক্রমে এর ভিত্তিতে ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় এস আলম গ্রুপকে শিরোনাম করা হয়।

বাংলাদেশ ব্যাংক ও তাদের অডিট টিম এবং বর্ণিত ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃক বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা, সংশ্লিষ্ট কর্মকর্তারা ও তাদের বিরুদ্ধভাবাপন্ন গ্রাহকদেরকে ফৌজদারি মামলার আসামি করা, ব্যাংক কর্মকর্তাদের চাকরিচ্যুত করার ভয়ভীতি ও চাপ প্রয়োগের মাধ্যমে কথিত বিতর্কিত ও স্বার্থন্বেষী মহলের মনোনীত গ্রাহকের অনুকূলে মঞ্জুরীকৃত বিনিয়োগসীমার এস আলম গ্রুপ সুবিধাভোগী মর্মে স্বীকৃতি আদায় করে প্রমাণ করার অপপ্রয়াসী হয়েছে বলে এস আলম গ্রুপ জানতে পেরেছে।

এস আলম গ্রুপ জানায়, যারা এ ধরনের মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হননি তাদের চাকুরিচ্যুত করা হয়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ও তফশিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ম্যানেজার স্বাক্ষরিত উক্ত নোট দিয়ে কতিপয় বিনিয়োগ হিসাব এস আলম গ্রুপের বিনিয়োগ হিসাবে দেখানোর অপপ্রয়াসী হয়ে মিথ্যা প্রচারণার আশ্রয় নিয়েছে। এ সব বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায়, এস আলম গ্রুপের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন এবং সংঘবদ্ধ মিথ্যা প্রোপাগান্ডার অংশ।

এস আলম গ্রুপ দৃঢ়ভাবে বলতে চায়, সরকারি হস্তক্ষেপে যদি ইতোপূর্বে লিজ নেওয়া অন্যান্য তফশিলি ব্যাংকের আমাদের বিনিয়োগ প্রক্রিয়াসহ ‘হিসাব এবং চলতি হিসাব Defreezing করে খুলে দিয়ে পুনরায় ব্যবসা পরিচালনা করার সুযোগ দেওয়া হয় তাহলে শরিয়া আইনের আওতায় দ্রুতই আইনানুগ বিনিয়োগ হিসাবের দায় ব্যাংক ও বিনিয়োগ গ্রাহকের পারস্পারিক দায়দায়িত্ব প্রতিপালন ক্রমে সমন্বয় করে নিয়মিত করা সম্ভব হবে।

এস আলম গ্রুপ দেশের নিয়মাচার প্রতিপালন করে স্বচ্ছতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম করে এসেছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান করে আসছে এবং ভবিষ্যতেও ব্যবসায়িক কার্য্যক্রম পরিচালনার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে তার ভূমিকা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

দেশের জনগণ আমাদের ব্যাখা থেকে প্রকৃত অবস্থা জানতে পারবেন এবং এ ধরনের ভিত্তিহীন, মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সজাগ থাকবেন বলে আমাদের বিশ্বাস। আমরা আশাকরি সংশ্লিষ্ট মিডিয়াসহ সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার হতে বিরত থাকবেন।

আরও পড়ুন

সর্বশেষ