রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েজাপা’র অফিসে হামলা রাজনৈতিক সহনশীলতা এবং আইনের শাসনের ওপর নগ্ন আঘাত :...

জাপা’র অফিসে হামলা রাজনৈতিক সহনশীলতা এবং আইনের শাসনের ওপর নগ্ন আঘাত : আনিসুল ইসলাম মাহমুদ

জাতীয় পার্টি (আহা) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টি অফিসে বারবার হামলা ও অগ্নিসংযোগ করা কেবল একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক সহনশীলতা এবং আইনের শাসনের ওপর নগ্ন আঘাত।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সবাই এরশাদের সারথি, আর এরশাদের গড়া দল জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় দেশের সাধারণ মানুষের পাশাপাশি, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, গণমাধ্যম ব্যক্তিত্বরা প্রতিনিধিরা নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা বিবৃতি দিয়ে এ ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য।

জাতীয় পার্টি (আহা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, অতিউৎসাহী কতিপয় উশৃংখল গোষ্ঠী জাতীয় পার্টির কার্যালয় আগুন দিয়েছে। তারা তারা শুধু পার্টি অফিসে আগুন দেয়নি,আগুন দিয়েছে নামাজের ঘরে, পবিত্র কুরআনে। এই ঘটনায় একজন এরশাদ প্রেমিক রাজনৈতিক কর্মী হিসেবে শুধু নয়, একজন মুসলমান হিসেবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই জঘন্য ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এরশাদ, এদেশের ইসলামের জন্য যে অনন্য অবদান রেখেছেন তা আার কোনো সরকার রাখতে পারিনি। এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন, শুক্রবারে সরকারি ছুটি প্রদান করেছিলেন, মসজিদে বিদ্যুতের বিল মওকুপ করেছিলেন। আজ আর সেই এরশাদের পার্টির কার্যালয়ে নামাজের ঘরে আগুন জ্বালানো হয়েছে। যা প্রতিটি মুসলিমের হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে। এ ঘটনায় প্রতিরোধে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী যে যে ভূমিকা রেখেছে সেজন্য পুলিশ বাহিনীর প্রতি ধন্যবাদ জানাচ্ছি।

হাওলাদার বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত রাজনৈতিক ভাবে তারা কি আমাদের শত্রু? আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা আমাদের শত্রু নয়। তাছাড়া রাজনীতিতে কেউ চিরশত্রু নয়। মত পার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু কোনো ব্যক্তি বিশেষের অপরাধের দায় পুরো জাতীয় পার্টির পরিবার নিতে পারে না। রাজনীতিতে সহনশীলতার বড় অভাব লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতিকে মোকাবেলা করতে হয় রাজনীতি দিয়ে। রাজনীতি কোনভাবেই সহিংস কর্মকাণ্ড দিয়ে মোকাবেলা করা যায় না। জাতীয় পার্টি সব সময় শান্তি, উন্নয়ন অগ্রগতির, সাম্য, প্রগতি ও উদার গণতন্ত্রের পক্ষের শক্তি।

আলোচনা সভা ও দোয়া মাফিলে অন্যদের মধ্যে অংশ নেন নির্বাহী চেয়ারম্যান এডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে শাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির,। নাজমা আকতার, মো. জসিম উদ্দিন ভূইয়া, মো. আরিফুর রহমান খান, সিরাজুল ইসলাম চৌধুরী, সরদার শাহজাহান, নূরুল ইসলাম মিলন, জিয়া উল হক মৃধা, ফখরুল আহসান শাহজাদা, শেখ আলমগীর হোসেন প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ