শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিনুরের নাক এখনও বাঁকা হয়ে আছে : রাশেদ

নুরের নাক এখনও বাঁকা হয়ে আছে : রাশেদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, নুরের নাক দিয়ে এখনও রক্ত পড়ছে। তার নাক আরও বাঁকা হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কথা জানাচ্ছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কথা জানাচ্ছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

নুরুল হক নুর এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন উল্লেখ করে রাশেদ বলেন, তার নাক দিয়ে এখনও রক্ত পড়ছে। নাক আরও বাঁকা হয়ে গেছে। তিনি হাঁটতে পারছেন না এবং মুখ হা-ও করতে পারছেন না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে। পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরইমধ্যে নুরকে বিদেশ নেয়ার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আগে যেমন ছিল তেমনই রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ বলেন, তিনি এখন প্লেনে ওঠার মতো অবস্থাতে নেই। আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি। আরেকটু সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেয়া হতে পারে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর হামলাকারী সদস্যদের শনাক্ত করে দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকে আহত হন।

গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নুর।

আরও পড়ুন

সর্বশেষ