শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েনির্বাচন কমিশনের প্রথম কাজ আস্থা পুনরুদ্ধার : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনের প্রথম কাজ আস্থা পুনরুদ্ধার : ইসি আনোয়ারুল

কারও ওপরই এখন মানুষের আস্থা নেই, নির্বাচন কমিশনের প্রথম কাজ আস্থা পুনরুদ্ধার বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ভালো নির্বাচনের জন্য গণমাধ্যম ও নিবার্চন কমিশনের পরস্পরকে সহযোগিতা করতে হবে।

এ সময় ইসি রহমানেল মাছউদ বলেন, সাংবাদিকদের মতামত নিয়ে কমিশনে বসে আলোচনা করা হবে। সুষ্ঠু ভোটের জন্য সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। ইসি চেষ্টা করবে সুষ্ঠু ভোট আয়োজনের।

ইসি তাহমিদা আহমদ বলেন, সাংবাদিকদের সবাই ভয় পায়। সাংবাদিকদের উপস্থাপনের পদ্ধতির জন্যই তাদের সকলে ভয় পায়। এটি কাটিয়ে উঠতে হবে। এ সময় সাংবাদিকেররা বলেন, প্রিজাইডিং কর্মর্কতার অনুমতি সাপেক্ষে ভোটকেন্দ্রে ঢোকার বিষয়টি পেশাগত দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করবে। নিবার্চন কাভারে গণমাধ্যম নীতিমালার কারণে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রন্ত হবে।

আরও পড়ুন

সর্বশেষ