রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে সৈয়দ হাবিব হাসনাতের সমর্থনে উঠান বৈঠক

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে সৈয়দ হাবিব হাসনাতের সমর্থনে উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবী এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত সৈয়দ হাবিব হাসনাত এর সমর্থনে আজ (৩০ শে আগস্ট) পটিয়ার ভেল্লাপাড়া মিয়া বাড়িতে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রার্থী বিশিষ্ট ব্যাংকার সমাজসেবী এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত পটিয়ার ভেল্লাপাড়ার ঐতিহ্যবাহী মিয়া বাড়ির সন্তান সৈয়দ হাবিব হাসনাত। উঠন বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পটিয়া ভেল্লাপাড়ার সাবেক ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম সওদাগর। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মিয়া বাড়ির মুরুব্বি এবং এলাকার প্রধান ব্যক্তিত্ব সৈয়দ মহিউদ্দিন আনসার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্ণফুলী থানার নেতা মাহমুদুর রহমান মান্না।

সভায় সৈয়দ হাবিব হাসনাত বলেন, “আজকের এই বৈঠকের উদ্দেশ্য একটাই—আমরা সবাই ঐক্যবদ্ধ হই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শামিল হই। আমরা চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর সেই নির্বাচনের মাধ্যমে আমরা আবারো জনগণের সরকার প্রতিষ্ঠা করব, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব বাস্তবে রূপ নেবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার এস. এম. মিজানুর রহমান, সাবেক ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শহিদুল আলম, জিরি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সেক্রেটারি মোঃ কাসেম, ভেল্লাপাড়া ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, পটিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আনসার, কুসুমপুরা ইউনিয়নের যুবদল নেতা মোর্শেদ আলম বাচ্চু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন—আব্দুল মান্নান, মোহাম্মদ জাভেদ , নেজাম, শাফাত, এনাম, নজরুল, আমান, শামীম, হৃদয়, শাহেদ, ইমন, সামির, জিসান, নিজাম, শাহাদাত, আবুল কাশেম, রাশেদ, সালেম, ফারুক, আরিফ, মনজুরুল প্রমুখ।

এলাকাবাসী বলেন, পটিয়ায় বিএনপি থেকে সৈয়দ হাবিব হাসনাতকে মনোনয়ন দিলে জিরি ভেল্লাপাড়াবাসীসহ পটিয়া সর্বস্থরের জনগনকে সাথে নিয়ে তাকে বিজয়ী করে দেশ নেত্রী খালেদা জিয়া পটিয়ার আসন উপহার দিতে আমরা প্রস্তুত। পটিয়ার জনগন চায় সন্ত্রাস, চান্দাবাজ, ধান্দাবাজ এবং জঙ্গিবাদমুক্ত পটিয়া। তাই আমরা সকলে পরিছন্ন ব্যক্তিত্ব সৈয়দ হাবিব হাসনাতের ব্যাপারে ঐক্যবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন

সর্বশেষ