রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনট্রাভেল জোনের খতমে কোরআন,সহীহ খতমে বোখারী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ট্রাভেল জোনের খতমে কোরআন,সহীহ খতমে বোখারী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ট্রাভেল সেবা প্রদানকারী এজেন্ট ট্রাভেল জোনের ব্যবস্থাপনায় পবিত্র হজ্জ কার্যক্রম ২০২৬ এর সফলতা কামনায় পবিত্র খতমে কোরআন, সহীহ খতমে বোখারী ও দোয়া মাহফিল ২৩ আগষ্ট, ২০২৫, শনিবার ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ ইব্রাহিম, কাজী মোহাম্মদ আবদুল হক সাহিদ ও মোঃ মোজাহেদ হোসেন মিঠুর উপস্থিতিতে ট্রাভেল জোনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরআন  ও খতমে বুখারী শরীফের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত’র অন্যতম প্রধান মুফতী জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতী সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী (মাঃজিঃ আলী) ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দিন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মুরশেদুল হক , রাঙ্গুনীয়া সরকারী কলেজের অধ্যাপক আলহাজ¦ ড. আল্লামা মোহাম্মদ আবদুল মাবুদ, অধ্যক্ষ তোহা মোহাম্মদ মুদাচ্ছির, ট্রাভেল জোনের পরিচালক এমদাদ হোসেন, প্রতিথযশা শিক্ষাবিদ  মাস্টার মোহাম্মদ আবদুল কুদ্দুস, মোহাম্মদ হাসান  । ট্রাভেল জোনের মুয়াল্লিম আলহাজ¦ সৈয়দ মুহাম্মদ হেলাল চিশতীর সার্বিক তত্তাবধানে ট্রাভেল জোনের ম্যানেজার (কমিউনিকেশন, সেলস এন্ড মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুর রহমান এর সঞ্চালনায় সমাপনী পর্বে নাত পরিবেশন করেন বিখ্যাত নাত খাঁ মাওলানা মহিউদ্দিন তানবীর ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার  কাজী মোহাম্মদ আবদুল হক সাহিদ, পবিত্র খতমে বোখারীর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস প্রফেসর মাওলানা ড. এ এস এম বোরহান উদ্দিন , শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক আলহাজ¦ ড. আল্লামা মোহাম্মদ আবদুল মাবুদ ও অধ্যাপক ড. মোঃ মুরশেদুল হক , মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন তানবীর ।

সম্মানিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ¦ মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী, আলহাজ¦ মাওলানা মহিউদ্দিন কাদেরী, আলহাজ¦ মাওলানা আবুল কাশেম জেহাদী, আলহাজ¦ মাওলানা আবদুল কুদ্দুস আল কাদেরী, আলহাজ¦ মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ আলকাদেরী, আলহাজ¦ মাওলানা গিয়াস উদ্দিন, আলহাজ¦ মাওলানা আবুল কালাম চিশতী, আলহাজ¦ সৈয়দ বুরহান উদ্দিন হাফেজনগরী, আলহাজ¦ মাওলানা আবু তাহের ফারুকী, মাওলানা সৈয়দ মুহাম্মদ কাউসার হোসাইন, আলহাজ¦ মাওলানা আবদুন নবী হক্কানী, আলহাজ¦ মাওলানা শফিউল হক আশরফী, আলহাজ¦ মাওলানা সৈয়দ বেলাল উদ্দিন চিশতী, আলহাজ¦ মাওলানা হারুনুর রশীদ, আলহাজ¦ শাহজাদা সৈয়দ বদরুল হক চিশতী , আলহাজ¦ মাওলানা ইব্রাহিম ফারুকী, আলহাজ¦ আল্লামা মুহিব্বুর রহমান, আলহাজ¦ আল্লামা মোহাম্মদ আয়ুব, আলহাজ¦ আল্লামা সোহাইল কাদেরী, আলহাজ¦ মাওলানা মোহাম্মদ আয়াজ হাসান, আলহাজ¦ হাফেজ মাওলানা মোহাম্মদ হোসেন, আলহাজ¦ মাওলানা মাসুদ করিম, আলহাজ¦ মাওলানা নুরুল কাদের, মাওলানা আহমদ রেজা ।এছাড়াও ট্র্রাভেল জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

সর্বশেষ