শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চিকিৎসাধীন ইঞ্জি. মোশাররফ হোসেনের মৃত্যুর গুজব

চিকিৎসাধীন ইঞ্জি. মোশাররফ হোসেনের মৃত্যুর গুজব

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্তির পর চিকিৎসাধীন অবস্থায় আছেন। মুমূর্ষু অবস্থায় কারাবন্দী থাকার সময় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। তাঁর এমন অসুস্থতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার এই নেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে তাঁর পরিবার জানিয়েছে, তিনি ধীরে ধীরে পরিবারে সদস্যের সহচার্যে সুস্থ হচ্ছেন।

এদিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার ছেলে সাবেক সাংসদ মাহবুবুর রহমান রুহেল ফেসবুকে এক পোষ্ট দিয়ে বলেল তার বাবা এখনো চিকিৎসাধীন রয়েছে। তিনি তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তার ফেস বুকে লিখেন : “আমার বাবা, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহান আল্লাহর রহমতে বেসরকারি হাসপাতালের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর জন্য প্রার্থনা এবং শুভকামনার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন

সর্বশেষ