শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বাংলাদেশে ক্যাশলেস অর্থনীতির ভিত্তি ক্রমশ মজবুত হচ্ছে : গভর্নর

বাংলাদেশে ক্যাশলেস অর্থনীতির ভিত্তি ক্রমশ মজবুত হচ্ছে : গভর্নর

বাংলাদেশে ক্যাশলেস অর্থনীতির ভিত্তি ক্রমশ মজবুত হচ্ছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আগামী ৭-৮ বছরের মধ্যে দেশটি ক্যাশলেস ইকোনমির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে। বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীতে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে গভর্নর এই মন্তব্য করেন।

ড. আহসান মনসুর বলেন, ‘নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে এবং এর ফলে কর ফাঁকিও সহজ হয়ে যায়। তিনি স্পষ্টভাবে বলেন, ‘এ ধরনের প্রবণতা বন্ধ করতে হবে।

তিনি উল্লেখ করেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সবথেকে বড় চ্যালেঞ্জ। তবে এটি সফল হলে সামষ্টিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি আর্থিক খাতে নতুন ধরনের লেনদেন চালু করার প্রয়োজন, যাতে সমাজের সর্বস্তরই অন্তর্ভুক্ত হতে পারে।

গভর্নর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণার প্রসার নিয়ে বলেন, প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার মানুষ এই ধরনের ঋণ সেবা পাচ্ছে। এ পর্যন্ত এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার কোটি টাকা।

আরও পড়ুন

সর্বশেষ