রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মালিবাগে ককটেলের আঘাতে ৩ ট্রাফিক পুলিশসহ আহত ৫

মালিবাগে ককটেলের আঘাতে ৩ ট্রাফিক পুলিশসহ আহত ৫

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেটের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে ট্রাফিক পুলিশের ৩ কনস্টেবল ও ২ পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৌচাক মার্কেটের সামনের সড়কে ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। আহত তিন কনস্টেবল হলেন কামরুজ্জামান (৩৫), ইব্রাহিম (৩৫) ও শহিদুল। পথচারী দু’জন হলেন মোফাজ্জল হোসেন (৪৫) ও শফিকুল ইসলাম (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৌচাক মার্কেটের ওভার ব্রিজের নিচে কয়েকজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছিলেন। এসময় তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা ২-৩টি ককটেল ছুড়ে মারে। এতে  এই তিন ‍ট্রাফিক পুলিশ সদস্য ও ২ পথচারী আহত হন।

রমনা জোনের এসি (ট্রাফিক) তবিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কামরুজ্জামান ও ইব্রাহিম রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর শহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ৩ জনই ট্রাফিক দক্ষিণ বিভাগে কর্মরত বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ