রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। ৬ মে আপিল বিভাগের কার্যতালিকায় জামায়াত নেতা আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে বলে আদেশে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, আইনজীবী শিশির মনির।

মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। ২০১৯ সালের ২৩ অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ।
আরও পড়ুন

সর্বশেষ