ঝিনাইদহে ২৩০ জন নারীদের মাঝে সেলাই মেশিন উপহার দিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কালিচরণপুর ইউপি আলমগীর হোসেন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সেলাই মেশিন গুলার মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৪৪ জন ও হরিনাকুন্ডু উপজেলাতে ৮৬ জন নারীকে এসব সেলাই মেশিন উপহার হিসাবে দেওয়া হয়েছে।
তাঁদের কাজের জন্য এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ঈদ উপলক্ষে এগুলো বিতরণ করা হয়। এবং সিট কাপড় কেনার জন্য আর্থিক সহায়তাও প্রদান করবেন বলে তিনি জানান এবং অস্বচ্ছল পরিবারে যাতে স্বচ্ছলতা ফিরে আসে সে লক্ষেই এই সেলাই মেশিনগুলি উপহার দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং এগুলো পেয়ে সবাই খুব খুশি এবং আনন্দিত হন।




