বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঅস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে বাবর খালাস

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে বাবর খালাস

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে বাবরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

কারাবন্দি অবস্থায় আরও বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। সেসব মামলা থেকে খালাস ও জামিনের পর চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এই অস্ত্র মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত ছিল।

আরও পড়ুন

সর্বশেষ