বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়আগামী বাজেটে সিগারেটে কর বাড়বে না : এনবিআর চেয়ারম্যান

আগামী বাজেটে সিগারেটে কর বাড়বে না : এনবিআর চেয়ারম্যান

আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর আর কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বুধবার (১৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে সিগারেটের চেয়ে বিড়ির ট্যাক্স কম। নকল বিড়ির উৎপাদন বন্ধ না করলে বিড়ি মালিক শিল্প সমিতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর আর কর বাড়ানো হবে না বলেও জানান মো. আবদুর রহমান খান।

তিনি আরও বলেন, ভ্যাট থেকে যে পরিমাণ রাজস্ব আসার কথা, তা আসে না। ভোক্তা ভ্যাট দিয়ে রিসিট না নিলে, রাজস্ব বাড়বে না। লটারির মাধ্যমে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে যারা ভ্যাট দিয়ে রিসিট নেবে। সে উদ্যোগ নেয়া হচ্ছে।
আরও পড়ুন

সর্বশেষ