বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েনতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাধা, হট্টগোল

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাধা, হট্টগোল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আজ নতুন ছাত্রসংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। কিন্তু ছাত্রসংগঠন ঘোষণা দেওয়ার আগেই একদল ‘বৈষম্য’ হয়েছে দাবি করে মিছিল শুরু করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাধা দিয়েছেন বঞ্চিতরা। এ সময় হট্টগোল হয়। বুধবার বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়ার কথা ছিল। অনুষ্ঠান শুরু হতে দেরি হয়।

চারটার দিকে উত্তরা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে শোডাউন দেওয়া শুরু করেন। তারা ‘প্রাইভেট-প্রাইভেট, বৈষম্য মানি না’, ‘ঢাবির কালো হাত জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, সিন্ডিকেটের কমিটি মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন

সর্বশেষ