বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়চাঁদপুরে কার্গো জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরে কার্গো জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরে মেঘনার আলুর বাজার এলাকায় একটি কার্গো জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো জাহাজটি গত ২২ ডিসেম্বর সকাল ৮টায় চট্টগ্রামের কাফকো সার কারখানার ঘাট থেকে সার বোঝাই করে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে জাহাজটি যথাসময়ে ঢাকায় পৌঁছায়নি।

মালিকপক্ষ খোঁজ নিয়ে জাহাজের বর্তমান অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে তাৎক্ষণিকভাবে জরুরি পরিসেবা ৯৯৯-এ ফোন করেন। পরে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ ঘটনাস্থলে গিয়ে সাত জনের মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর নৌপুলিশ সুপার মো. মুশফিকুর রহমান বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সার বহনকারী আল বাকেরা জাহাজে দিনে বা রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে আমরা ধারণা করছি। খবর পেয়ে বিকেলে কোস্টগার্ড, নৌপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে জাহাজ থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে।

প্রাথমিকভাবে তাদের কারোরই পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ