শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েইউসিবির চেয়ারম্যান শরীফ জহির এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ

ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ

পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান অনন্ত গ্রুপ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

শনিবার জাতীয় রাজ রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের এক আবেদনে এ তথ্য জানা যায়।

শরীফ জহিরসহ তাঁর মা কামরুন নাহার, ছোট ভাই আসিফ জহির এবং সৈয়দ ইশতিয়াক আলমের ব্যাংক হিসাবও স্থগিত করতে বলা হয়েছে।

ওই আবেদনে বলা হয়েছে, ‘সরকারী রাজস্ব স্বার্থ সংরক্ষণের নিমিত্তে আয়কর আইন, ২০২৩ এর ২২৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বর্ণিত ব্যক্তিবর্গের নামে এবং তাঁর পরিবার (পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী, পুত্র ও কন্যা) এর নামে আপনার ব্যাংকে পরিচালিত সকল হিসাব হতে (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি সহ) অর্থ উত্তোলন/স্থানান্তর এবং লকার বা ভল্ট হতে অর্থ/সম্পদ স্থানান্তর স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন

সর্বশেষ