শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়১২ কেজি এলপিজি সর্বোচ্চ খুচরা মূল্য ১৪৫৫ টাকা

১২ কেজি এলপিজি সর্বোচ্চ খুচরা মূল্য ১৪৫৫ টাকা

এলপি গ্যাসের দর অপরিবর্তিত থাকছে ডিসেম্বর মাসে, ১২ কেজি এলপিজি সর্বোচ্চ খুচরা মূল্য ১৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অটোগ্যাসের দামও (লিটার প্রতি ৬৬.৮১ টাকা) অপরিবর্তিত থাকছে। নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ।

আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলের দর ঘোষণার সময় বলা হয় সৌদির দর উঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

আরও পড়ুন

সর্বশেষ