ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।




