শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েতৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে। বুধবার (আজ) তাঁকে আদালতে হাজির করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে গুলশান এলাকায় এ অভিযান চালায় ডিবি। পরে তাঁকে নেওয়া হয় রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে।
আরও পড়ুন

সর্বশেষ