শুক্রবার (১৬ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপি`র একটি অভিযানে ৩ কোটি ১ লক্ষ টাকা ও ১০ লক্ষ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল। এর ধারাবাহিকতায় আজ শনিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী হতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানে তিনি গ্রেপ্তার হয়েছেন।
ডিবি সুত্রে জানা যায়, শাহ কামাল ভারতে পালিয়ে যাওয়ার জন্য মহাখালীতে একটি বাসায় অবস্থান করছিলেন। সেখানে কালো গ্লাসের একটি গাড়ি রাখা ছিল। তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দায় বিভাগে (ডিবি) নেওয়া হচ্ছে।




